ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটিতে জিয়াউল হক মৃধাকে আহ্বায়ক এবং কাজী মামুনুর রশীদকে সদস্য সচিব করা হয়। জিয়াউল হক পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য। কাজী মামুনুর রশীদ চেয়ারম্যানের উপদেষ্টা। শনিবার সকাল ১০টায় ওই কমিটি পূনশ্চ কমিউনিটি সেন্টারে তাদের প্রথম সভা আহ্বান করে। আর এই কমিটি গঠনের প্রতিবাদে কমিউনিটি সেন্টারের সামনে একই সময় মানববন্ধন ও প্রতিবাদ সভার ঘোষণা দেয় পৌর জাতীয় পার্টি। পৌর জাতীয় পার্টি সভাপতি ফিরোজ খান জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওহাহেদুল হক এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমানের অনুসারীরা। এ অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
/এমডিপি/