নাসিরনগরে ফের হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার পশ্চিমপাড়ায় এক  হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। রবিবার রাতে বাড়ির মালিক ছোট্ট লাল দাস বাদী হয়ে নাসিরনগর থানায় মামলাটি করেন।


ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান, অগ্নিসংযোগের ঘটনায় বাড়ির মালিক ছোট্ট লাল দাস বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। 






ওসি জাফর জানান, ঘটনার পর থেকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে। অচিরেই দোষীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, রবিবার ভোররাতে নাসিরনগর সদরের পশ্চিম জেলেপাড়ার ছোট্ট দাসের জাল রাখার ঘরে কে বা কারা আগুন দেয়। এতে ছোট্ট দাসের বিপুল পরিমাণ জাল পুড়ে ছাই হয়ে যায়।

/বিটি/