নাসিরনগরে ঘটনায় ড. এমাজ উদ্দিনের বিচার বিভাগীয় তদন্ত দাবি

ড. এমাজ উদ্দিননাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহামেদ।  সোমবার দুপুরে তার নেতত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান।
ড. এমাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,  এখানকার জনগণ যাতে নিজেদের অনিরাপদ মনে না করে সেই ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের। এঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের পাশাপাশি তাদের  কাছ থেকে ক্ষতি পূরণ আদায় করতে সরকারের কাছে আহবান জানান তিনি।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়ি সরকারিভাবে মেরামতের দাবি জানিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, এই হামলা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে। ফলে যারাই এ ঘটনায় জড়িত থাকুক তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে  হবে।
/এইচকে/