রাঙামাটি জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, জেলার কাপ্তাই উপজেলায় কর্মরত সাইন অপারেটর মো. মাসুদর রহমান নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে কাপ্তাই তথ্য অফিসে যাচ্ছিলেন। তিনি কাউখালীর ঘাগড়া সাপছড়ি এলাকায় পৌঁছালে রাঙামাটি থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে পেছন দিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেলা তথ্য অফিসার কৃপাময় চাকমা জানান, মাসুদের বাবা ফয়েজ আহাম্মদ একজন অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা। তার বাসা রাঙামাটির কাঠালতলী ফিশারি কলোনিতে।
কাউখালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ ব্যাপারে কাউখালী থানায় অজ্ঞাত ট্রাক ও ড্রাইভারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
/এআর/