রবিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ ২০১৬ লানিং অ্যান্ড আনিং আউটসোর্সিং ট্রেনিং ও ই-মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ই আমাদের ভবিষ্যত নেতা হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সজীব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তিতে নীরব বিপ্লব ঘটিয়ে চলছেন। জয় হবে আমাদের ফিউচার লিডার।’
ওবায়দুল কাদের বলেন, ‘যারা জনগণের চোখের ভাষা বুঝে না, তাদের রাজনীতি করা সাজে না। তিনি আরও বলেন, ‘দেশে আজ সাম্প্রদায়িক উগ্রবাদের উপস্থিতি বেড়ে গেছে। নাশকতাকারীরা যে কোনও সময় যে কোনও ঘটনা ঘটাতে পারে। এদিকে আমাদের নজর রাখতে হবে।’
শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘রাজনীতি করবেন না। এমনকি ছাত্রদের রাজনীতিতে জড়াবেন না।’
তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান মন্ত্রী জানিয়ে বলেন, ‘আজকের তরুণদের বিশাল একটা অংশ ইয়াবার মতো মাদকের ছোবলে পরাজিত। এ পরাজয় দেশকে পিছিয়ে দিবে।’
অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য ড. এম অহিদুজ্জামান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এসময় জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। বর্তমান সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। সে লক্ষ্যে বিশ্বমানের প্রশিক্ষণে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষত জনবল তৈরি করা হচ্ছে। আর দেশের মেধাবী তরুণ-তরুণীদের এ সুযোগটি কাজে লাগানোর জন্য এগিয়ে আসতে হবে ।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোরশেদ আলম এমপি, আয়েশা আলী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মো হুমায়ুন কবির, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও হলের প্রভোস্ট, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব তারেক মো. রাশেদ উদ্দিন ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন পাভেলসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
/এমডিপি/