দিয়াজকে হারিয়ে আমরা অপূরণীয় ক্ষতির শিকার হয়েছি: নাসির





দিয়াজের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় জামে মসজিদে দিয়াজ ইরফানের জানাজার নামাজে এলে বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ajm-nasir


চট্টগ্রাম সিটি মেয়র বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান আমার খুব স্নেহের ছিল। পরিচ্ছন্ন রাজনীতিতে দিয়াজ ইরফান ছিল এক অদ্বিতীয় মেধাবী ব্যাক্তিত্ব। দিয়াজকে হারিয়ে আমরা অপূরণীয় ক্ষতির শিকার হয়েছি।
এতে অংশগ্রহণ করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চবি প্রক্টর আলী আজগর চৌধুরী, চবি ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন সহ সহস্রাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন। এছাড়া দিয়াজ ইরফানের বাবা, বড় মামাসহ আরও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় চবি উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী নিহত দিয়াজ ইরফানের বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, দিয়াজ ইরফান আমাদের খুব কাছের একজন শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে ব্যথিত। দিয়াজ ইরফান এম ফিল’র ছাত্র ছিল। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আমি মর্মাহত।
দিয়াজের মামা ও আত্মীয় স্বজনরা দিয়াজ ইরফান এর বিষয়কে একটি হত্যাকাণ্ড হিসেবে আখ্যয়িত করেন। তিনি বলেন, আজই দিয়াজ ইরফানের বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করার কথা ছিল কিন্তু সে আমাদের সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল। ইরফান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
/এইচকে/আপ-এআর/