শনিবার বান্দরবান শহরের সাঙ্গু আবাসিক হোটেলের সভাকক্ষে বান্দরবান জেলা বিএনপির এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘সন্তু লারমা কয়েকদিন আগে পাহাড়ে সেনাবাহিনীর প্রশংসা করেছেন রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষার উন্নয়নের জন্য। আমরা এই প্রশংসা চাই। একটু বাড়িয়ে বললে জিয়াউর রহমানের প্রশংসা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের সিদ্ধান্তের মধ্যে দিয়ে এখানে (তিন পার্বত্য জেলায়) সেনা বাহিনীর তৎপরতা লক্ষ করছেন। সন্তু লারমাকে ধন্যবাদ বোধোদয়য়ের জন্য।’
বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে সব গণতান্ত্রিক দলকে একযোগে কাজ করতে হবে। জিয়ার আমলেই পার্বত্য চট্টগ্রামে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সূচনা হয়েছিল।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ-সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রাহমান বিপ্ল¦ব।
সভায় কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদিকা ও সাবেক এমপি মাম্যাচিং, জেলা বিএনপির নেতা, আব্দুল কুদ্দুস, বিএনপির সিনিয়র সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাবেক পৌর মেয়র জাবেদ রেজাসহ জেলার দুটি পৌরসভা এবং সাত উপজেলা থেকে বিএনপি ও অংঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
/এফএস/