খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিখাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার কাজিপাড়া এলাকায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ শাহদাত হোসেন টিটু বাংলা ট্রিবিউনকে জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে কোনও এক সময় মাটিরাঙা উপজেলার কাজিপাড়া এলাকার বাসিন্দা জামাল হোসেন তার স্ত্রী রিনা আক্তারকে গলাটিপে হত্যা করে। রিনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এআর/