নিহতদের মধ্যে মুক্তিপদ (৫৫) নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুবর্ণচর উপজেলা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে বিশ্ববিদ্যালয় এলাকায় মাইজদী থেকে ছেড়ে আসা সুবর্ণ সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এমডিপি/