বাংলা ট্রিবিউনের প্রতিনিধি রফিকুল ইসলাম ফেনী প্রেসক্লাবে সভাপতি পদে পুনর্নির্বাচিত

রফিকুল ইসলাম ও শেখ ফরিদ উদ্দিন আক্তারফেনী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে।
সোমবার নির্বাচন শেষে শহরের একটি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। সভাপতি পদে রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ উদ্দিন আক্তার (দেশটিভি/মানবকন্ঠ) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্যরা হলেন – সহসভাপতি আজাদ মালদার (আরটিভি/যায়যায়দিন), দিলদার হোসেন স্বপন (চ্যানেল-২৪/ইত্তেফাক), মো. তমিজ উদ্দীন (দৈনিক আমাদের ফেনী), সহসাধারণ সম্পাদক জহিরুল হক মিলু (৭১ টিভি), এমএ সাঈদ খান (সাপ্তাহিক উদয়), এন.এন. জীবন (সাপ্তাহিক স্বদেশপত্র, শমসের নগর), কোষাধ্যক্ষ শেখ ফরিদ রতন (ফেনীর শক্তি), সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক জাফর সেলিম (সাপ্তাহিক নির্ভিক), দপ্তর সম্পাদক মফিজুর রহমান (দৈনিক দিনকাল/জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোলায়মান হাজারী ডালিম (বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম), ক্রীড়া সম্পাদক রাজন দেবনাথ (বৈশাখী টিভি), প্রচার সম্পাদক জাবেদ হোসেন মামুন (সাপ্তাহিক বৈকালী), সমাজ কল্যাণ সম্পাদক সাহেদ হোসেন চৌধুরী (দৈনিক আমাদের ফেনী)।

নির্বাহী সদস্য শাহজালাল রতন (দৈনিক সমকাল), আবুল কাশেম চৌধুরী (বাসস), খলিলুর রহমান (স্বদেশ কন্ঠ), জামাল উদ্দিন ছুট্টু (বৈকালী), মো. শাহ আলম ভূঞা (দৈনিক দুর্বার), জাহাঙ্গীর জনস (সাপ্তাহিক নবীন বাংলা), এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়া পয়গাম), জোবায়ের আহমেদ (সাপ্তাহিক ফেনীর রবি), সিদ্দিক আল মামুন (এশিয়ান টিভি) ও জাহাঙ্গীর কবীর লিটন (ছাগলনাইয়া ডট কম)।

/এসএ/