আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন গ্রেফতার আব্দুল আহাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে চারদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
প্রসঙ্গত, নাসিরনগরে হিন্দুবাড়িতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আহাদকে মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ঘোষপাড়াস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত ৩০ অক্টোবর ফেসবুকে রসরাজ দাস নামে এক ব্যক্তি ধর্ম অবমাননা করেছেন এমন অভিযোগ তুলে নাসিরনগরে শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ১০টি মন্দির। এ ঘটনায় সাতটি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
/বিটি/