সকাল থেকেই পার্বত্য রাঙামাটির বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঙালি শিশুদের পাশাপাশি পাহাড়ি শিশুরাও আসে বই উৎসবে। বই পেয়ে উচ্ছ্বাসিত পাহাড়ি শিশুরা।
তবে বছরের প্রথম দিনই সব স্কুলে মাতৃভাষায় বই দেওয়া সম্ভব হয়নি। দুই একদিনের মধ্যে বাকি বই পৌঁছে যাবে বলে জানানা প্রাথমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষার দায়িত্ব প্রাপ্ত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেবেন নেছা রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান।
/বিটি/