রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম পযন্ত ডাবল লাইন চালু হলে দেশের অর্থনীতির অগ্রগতি হবে, পণ্য পরিবহনে সুবিধা হবে, যাত্রাপথে সময়ও বাঁচবে।’
বিএনপি-জামায়াতের সমালোচনা করে রেলপথ মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে রেলের বগি ও ইঞ্জিন পুড়িয়েছেন।’
এ সময় মন্ত্রীর সঙ্গে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, দ্বিতীয় তিতাস ও ভৈরব রেলসেতু দুটির প্রকল্প পরিচালক মো. আব্দুল হাইসহ রেলপথ মন্ত্রণালয়ের ঊদ্ধর্তন কর্মতর্তারা উপস্থিত ছিলেন।
/এমডিপি/