ব্রাহ্মণবাড়িয়া আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহাবুবুর রহমান জানান,সুরুজ আলীর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় গোয়েন্দা পু্লিশ। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, এতে করে ঘটনার মূল রহস্য উন্মোচন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত তা বেরিয়ে আসবে।
রবিবার সন্ধ্যায় নিজ গ্রাম চাপরতলা থেকে সুরুজ আলীকে গ্রেফতার করে গোয়েন্দা পু্লিশ।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনার পর অভিযোগ ওঠায় এই আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। এছাড়া আবুল হাসেম ও মো. ফারুক মিয়া নামে আরও দুই আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।
আরও পড়ুন:
নাসিরনগরে হামলার ঘটনায় আ. লীগ নেতা সুরুজ আলী গ্রেফতার
/বিটি/