তুষার আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, পর্যটকবাহী জাহাজগুলো ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ নিত্যদিনের। ঝুঁকিপূর্ণ এ কাজ ছাড়তে বার বার তাদেরকে সতর্ক করা হলেও তারা তা শোনেননি। এ ঘটনা আজ সকালে অভিযানে যায় উপজেলা প্রশাসন। পরে ঘাটে তল্লাশি চালাতে গিয়ে এলসিটি কাজলে অতিরিক্ত অর্ধশতাধিক যাত্রী বহনের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে আর অতিরিক্ত যাত্রীবহন না করার অঙ্গীকারে এলসিট জাহাজটি পর্যটক নিয়ে সেন্টমার্টিনে যায়।
/এআর/