বুধবার ক্লাস ও পরীক্ষার দাবিসহ মোট ১১ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় প্রশাসনকে দ্রুত সংকট নিরসন করে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অষ্টম ব্যাচের শিক্ষার্থী মো. নওশাদ উল্লাহ বলেন, ‘শিক্ষকদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। শিক্ষকদের এ গ্রুপের কাছে গেলে ওই গ্রুপের কাছে পাঠানো হচ্ছে। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছে।’
শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের বলেন, ‘ ছয় দফা দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা আন্দোলন থেকে সরে আসবো।’
শিক্ষকদের ছয় দফা দাবির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘আমিও সমস্যার দ্রুত সমাধান চাই। শিক্ষক সমিতিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি।’
/এফএস/
আরও পড়ুন-