কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারকক্সবাজার শহরের ঝাউতলা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আবদুল্লাহ (৩২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার বিকালে ঝাউতলা এলাকার হোটেল রেনেঁসা সংলগ্ন প্রধান সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আবদুল্লাহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক ধন্দ্র চন্দ্র দেব নাথ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা ওই যুবকে তল্লাশি চালানো হয়। এ সময় তার শরীর থেকে বিশেষ কায়দা পলিথিন মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো  পাওয়া যায়।

এ ব্যাপারে মামলা করে আটককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

/এমডিপি/