ডাকাতির সময় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে ডাকাতি করার সময় সাবেক ইউপি সদস্য সফিউল্যাহ সাবুকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেখে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।

আজ রবিবার (২৯ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত সাবু তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুল মন্নানের ছেলে।

নিহতের ছেলে আলাউদ্দিন জানান, মধ্যরাতে ঘরের দরজা ভেঙে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালংকার লুট করার সময় বাধা দিতে গেলে  তারা  তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চলে যায়।

এদিকে প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে এগিয়ে এসে সাবুকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভুলু জানান, রাত ২টার দিকে সাবেক ইউপি সদস্য সফিউল্লার বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতরা সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে বলে জানতে পেরেছেন তিনি।

এব্যাপারে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও ভারপ্রাপ্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

/এফএস/ 

আরও পড়ুন- 

নিয়মিত বৈঠক হয় না বেশিরভাগ সংসদীয় কমিটির
বস্তিতে আগুন-উচ্ছেদ: রাজধানীতে এক বছরে লাখো উদ্বাস্তু!