রাঙামাটির সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) সাবরিনা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে একশত শয্যা বিশিষ্ট রাঙামাটি সদর হাসপাতালের ওপরে নতুন আরেকটি ফ্লোর নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সম্পূর্ণ ফ্লোর নির্মাণ না করে মহিলা ও শিশু ওয়ার্ডের ঠিক ওপরেই নির্মিত হচ্ছিলো বর্ধিত ভবন, যাতে কেবিন এবং শিশু ওয়ার্ডের ব্যবস্থা রাখার কথা।
হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা জানান, শনিবার রাত থেকে হঠাৎ করেই রোগীদের দ্রুত সরানো শুরু হয়। জানতে চাইলে বলা হয়, ভবনে ফাটল দেখা দিয়েছে, তাই এই পদক্ষেপ।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও মং ক্যাচিং সাগর জানান, শিশু ও মহিলা ওয়ার্ডে প্রায় ৫০ জনকে পুরুষ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
রাঙামাটির সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) সাবরিনা সুলতানা জানান, ফাটল দেখা দেওয়ায় জেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশে শিশু ও মহিলা ওয়ার্ডে রোগীদের স্থানান্তর করা হয়েছে। বুয়েটের প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ভবনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
/এমডিপি/