টেকনাফ ২ নম্বর বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মো.আবুজার আল জাহিদ জানান,ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের লাফারঘোনা এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
অপরদিকে, টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই ) চন্দন সিনহা জানান, সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার শহরে আসার পথে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
/এমডিপি/