টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, আজ বুধবার ভোররাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পশ্চিমে পাহাড়ি এলাকায় গোলাগুলির খবর শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে নিহত যুবকের হাতে থাকা দেশে তৈরি একটি বন্দুক এবং মৃতদেহের পাশে পড়ে থাকা দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ইয়াবা লেনদেন নিয়ে পাচারকারী দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ওই যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছরের বেশি বলেও জানান ওসি।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/বিটি/
আরও পড়ুন: