ফেনীতে প্রবীণ আ. লীগ নেতা ফয়েজ আহমেদের দাফন সম্পন্ন

ফয়েজ আহমেদফেনীর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদের (৬৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫টায় ছাগলনাইয়া পাইলট স্কুল মাঠে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বুধবার ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন ফয়েজ আহমেদ (ইন্না...রাজিউন )। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি অনেকদিন জেলার ছাগলনাইয়া উপজেলায় নির্বাচিত জনপ্রতিনিধি এবং জেলা ও উপজেলার দলীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ সংগঠককে হারালো।’ শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

/এফএস/

আরও পড়ুন- 


‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’