একরাম হত্যা মামলা: এক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

Ekram-Murderফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার এক সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয় । আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন পুলিশ কনস্টেবল ইসমাঈল হোসেন। এই নিয়ে এ মামলার ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এই মামলার ৫৬ জন আসামির মধ্যে ফেনী কারাগার ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৩৩ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ১৩ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার অপর ১০ জন আসামি পলাতক রয়েছেন। পরে আসামিদের কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে চেয়ারম্যান একরামুল হককে গাগির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এআর/