সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

ফেনী

সৌদি আরবের জেদ্দায় সোমবার রাত ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় মাহতাব উদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মাহতাব (৩৪) ফেনীর ফুলগাজী উপজেলার গাবতলা এলাকার পাটোয়ারি বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে।

নিহত মাহতাবের পরিবারের বরাত দিয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম জানান, সোমবার রাতে জেদ্দা শহরে কাজ শেষে বাসায় ফিরছিলেন মাহতাব। এসময় এক মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আধঘণ্টা পর পুলিশ এসে মাহতাবকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ভাতিজা কপিল জানান, মাহতাব সেখানে একটি মসজিদে ইমামতি করতেন। আগামী শুক্রবার জানাজা শেষে তাকে জান্নাতুল বাকীতে দাফন করা হবে।

ফুলগাজী থানার ওসি মোর্শেদ জানান, তিনি বিষয়টি শুনেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: দিনাজপুরে ‘পীর’ হত্যার ঘটনায় মামলা