নিহতরা হচ্ছেন কুমিল্লার বুড়িচং উপজেলার কাঠালিয়া গ্রামের অরুন মিয়ার ছেলে তামিম হোসেন ও রংপুরের আশরাফুল ইসলাম।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবু ছালাম মিয়া জানান, টিপরা বাজার জিহান রেস্তারাঁর উত্তরে কামাল হোসেন নামের একজন টিলার পাশে দেওয়াল নির্মাণের জন্য কাজ করাচ্ছিলেন। এসময় টিলার মাটি ভেঙে চাপা পড়েন তিন শ্রমিক। রাত ১০টার দিকে এ ঘটনায় শ্রমিকদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যান। পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী এসে উদ্ধার কাজ পরিচালনা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
/এফএস/
আরও পড়ুন-