চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় তল্লাশি চলছে

চট্টগ্রামচট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার বিকাল ৫টা থেকে এ তল্লাশি শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ বলেন, ‘চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে নগরীর লালখান বাজারের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে লালখান বাজার মাদ্রাসায় তল্লাশি চালাচ্ছি।  এই মাদ্রাসাটি হেফাজত নেতা মুফতি ইজহারের মালিকানাধীন। ২০১৩ সালের অক্টোবরে এই মাদ্রাসায় বোমা বিস্ফোরণে তিন ছাত্র নিহত হয়।

/বিএল/ 

আরও পড়ুন:
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার চার জনের বাড়ি বান্দরবানে