নিহত ওই ব্যক্তি হলেন শহরের কান্দিপাড়া মহল্লার আব্দুল রাজ্জাকের ছেলে কাউসার ভূইয়া (৪৫)। তার বিরুদ্ধে মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী।
নিহত কাউসারের স্ত্রী রিনা বেগম সদর হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘শনিবার মাগরিবের পর দুইজন সাদা পোশাকের পুলিশ এবং দুইজন পোশাক পরিহিত পুলিশ তাদের সোর্স নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা আমার স্বামীকে আটক করে নিয়ে যায়। পরে আজ সকালে খবর পেয়ে হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।’
তবে এ বিষয়ে জানতে পুলিশ সুপার মো.মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ডিবির ওসি মো. মফিজ উদ্দিনের সরকারি ফোন সকাল থেকেই বন্ধ রয়েছে। হাসপাতালের দায়িত্বশীল কোনও সূত্রও এ ব্যাপারে মুখ খোলেনি।
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ওসি মাইনুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছুই জানি না। সকালে তার লাশ হাসপাতালে থাকার বিষয়টি জানতে পারি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’
/বিএল/