স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টায় থানচি-রুমা কাঁচা সড়কের কাইতংপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থল থেকে আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের নাম জানা সম্ভব হয়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠান। এ ব্যাপারে থানচি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
/এমও/