ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক বিরোধের জের ধরে মোহাম্মদ ইউসুফ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে জানা গেছে।
মোটবী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, নিহত আবদুল কাদেরের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার লক্ষীপুর গ্রামে।
লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. রাশেদ খান চৌধুরী।
/এমডিপি/