৩ শিশু কন্যাকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

আইন-আদালতকক্সবাজারের চকরিয়ায় তিন শিশু কন্যাকে জবাই করে হত্যার দায়ে বাবা আবদুল গণিকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালত। সোমবার দুপুরে বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল গণি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়ার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ১৫ মে ভোরে আবদুল গণি একই সঙ্গে তার তিন শিশু কন্যা আয়েশা ছিদ্দিকা (১০), শিউলি জান্নাত (৮) ও দেড় বছরের তাহুরা জান্নাতকে জবাই করে হত্যা করে পালিয়ে যান। ঘটনার তিনদিন পর পুলিশ চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে। ওই মামলায় আজ এ আদেশ দেন বিচারক।

কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মমতাজ আহমদ জানান, রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

/বিএল/

আরও পড়ুন:
‘পানি মাঙ্গা লেকিন ইলেক্ট্রিসিটি মিলা’