বর্ণিল শোভাযাত্রায় নববর্ষ বরণ রাঙামাটিতে

বর্ণিল শোভাযাত্রায় নববর্ষ বরণ রাঙামাটিতেরাঙা সূর্যকে অভিবাদন আর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় বৈশাখের প্রথম সকাল। এসময় কণ্ঠে কণ্ঠে সুর ওঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’। রাঙামাটির বিভিন্ন স্তরের জনসাধারণের উপস্থিতিতে রঙ-বেরঙের ফেস্টুনে শুরু হয় আনন্দ শোভাযাত্রা।

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। বৈশাখের প্রথম সকালে শোভাযাত্রার পরপরই জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে শুরু হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, ডিসি মো. মানজারুল মান্নান, রাঙামাটির এসপি সাঈদ তারিকুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।বর্ণিল শোভাযাত্রায় নববর্ষ বরণ রাঙামাটিতে

এসময় জেলার ডিসি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাঙালি সংস্কৃতি আমাদের ঐতিহ্যের শেকড়। আমাদের শেকড়কে আমরা অস্বীকার করতে পারি না। তাই আনন্দ, উচ্ছ্বাসের মাধ্যমে আমরা নববর্ষ উদযাপন করছি।’

স্থানীয় নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, কবিতা আবৃত্তি ও বাদ্যযন্ত্রের সুরমূর্ছনায় এসময় তুলে ধরা হয় বাঙালির হাজারো বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি। এর আগে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা নববর্ষ বরণে বৈসাবি উৎসব পালন করেছেন।

/এফএস/ 

আরও পড়ুন-

‘মানুষের উপস্থিতি প্রমাণ করে বাঙালি দমে যাবে না’