এদিকে সংর্ঘষের খবর পেয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শওকত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বাংলা ট্রিবিউনকে জানান, গরুকে ঘাস খাওয়াকে কেন্দ্র করে গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা ও জামার বাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোনাতোলা গ্রামের দুলাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
/এআর/