প্রধানমন্ত্রী কক্সবাজারে, নিরাপত্তার চাদরে ঢাকা পুরো শহর

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা কক্সবাজারেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের কক্সবাজার সফরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কক্সবাজারের দায়িত্বরতদের ছাড়াও ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। পুরো কক্সবাজারকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন তারা। কক্সবাজার শহর ও উখিয়ার ইনানীতে কয়েকদিন আগে থেকেই বিভিন্ন পয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা কক্সবাজারে

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত দলীয় জনসভায় দুই লক্ষাধিক লোকের সমাগমের টার্গেট নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই জনসভাকে সফল করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ আরও কয়েকটি অঙ্গসংগঠনের তিন হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। নিরাপত্তার জন্য পুরো জনসভাস্থল আইনশৃঙ্খলা বাহিনী ঘেরাও করে রাখবে।

এদিকে প্রধানমন্ত্রীকে বরণে কঠোর প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনগুলো। প্রধানমন্ত্রীকে বরণে কয়েক দিন ধরে জোর প্রস্তুতি নিয়েছে তারা। জেলা ও উপজেলা পর্যায়ে পৃথকভাবে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণে তোরণে ভরে গেছে কক্সবাজার শহর।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা কক্সবাজারে

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দু’ মেয়াদে কক্সবাজারে দেড় লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম মেগা প্রকল্প। এছাড়াও কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ, মহেশখালী এলএনজি টার্মিনাল, মেডিক্যাল কলেজ, নাফ ট্যুরিজম পার্ক প্রকল্পও বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকল্প। এসব প্রকল্পের অর্ধেক বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট গুলো বাস্তবায়নের পথে।

/এফএস/ 

আরও পড়ুন- 

কী থাকছে বিএনপির ‘ভিশন ২০৩০’-এ?

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির শাস্তি ৫ বছর কারাদণ্ড, ১ কোটি টাকা জরিমানা