কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের সম্প্রসারিত রানওয়ে দিয়ে বোয়িং বিমানটি অবতরণ করে। সকাল সোয়া ১০টার দিকে চলাচল উদ্বোধন করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে ইনানীর উদ্দেশে রওনা হন তিনি।
ইনানীর অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কক্সবাজারের আরও ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দুই মেয়াদে কক্সবাজারে দেড় লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে মেগা প্রকল্প। এছাড়া কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ, মহেশখালী এলএনজি টার্মিনাল, মেডিক্যাল কলেজ, নাফ ট্যুরিজম পার্ক প্রকল্পও বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকল্প। এসব প্রকল্পের অর্ধেক বাস্তবায়ন হয়েছে। অবশিষ্টগুলো বাস্তবায়নের পথে।
ছবি: ফোকাস বাংলা।
/এফএস/জেএইচ/
আরও পড়ুন-
কী থাকছে বিএনপির ‘ভিশন ২০৩০’-এ?
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির শাস্তি ৫ বছর কারাদণ্ড, ১ কোটি টাকা জরিমানা