পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো মধ্যে বায়েজিদ থানা পুলিশ ১৩ হাজার পিস, বাকলিয়া থানা পুলিশ ১০ হাজার পিস এবং অবশিষ্ট ৫ হাজার পিস ইয়াবা পতেঙ্গা থানা পুলিশ উদ্ধার করে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডারে করে ইয়াবা পাচারের দায়ে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ট্রাক চালক মো. হোসেন (৩০) ও তার সহকারী জহির আহমেদ (২৪)।
রবিবার সকালে শাহ আমানত সেতুর চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশির সময় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাককে থামানোর সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ চালক ও তার সহযোগীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়ি ইয়াবা রয়েছে বলে জানান।
তিনি বলেন, ‘তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িতে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডারে তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘শনিবার রাত ও রবিবার সকালে ১৩ হাজার ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। আকটকৃতদের মধ্যে একজনের নাম মো. কবির হোসেন (৪২)। তার কাছ থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অন্য দুই জন মো. ইউনুস (২৫), জাহিদ হোসেন (৩০) তাদের দুজনের কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, ‘কবিরকে অক্সিজেন মোড় সংলগ্ন কেডিএস ভবনের সামনে থেকে আটক করা হয়। অন্য দু’জনকে বায়েজিদ থানাধীন নতুন পাড়া এলাকায় রাস্তার ওপর থেকে আটক করা হয়। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।’
অন্যদিকে পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম জানান, নগরীর নেভাল এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ফরহাদ (৪১) এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফরহাদ ওই এলাকার আলাউদ্দিনের দোকানের সামনে ইয়াবাগুলো বিক্রির জন্যে অপেক্ষা করছিলেন। তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
/এফএস/