২টি আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

09-05-17চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার ভোররাত পৌনে ৩টার দিকে ওই উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের জহির মাঝির ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মহিন উদ্দিন বাবুল (৩৩) চিকনদন্ডীর কারকনের পাড়ার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, জহির মাঝির ঘরে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রাত ৩টায় ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব মহিনকে গ্রেফতার করে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

/বিএল/