কুমিল্লায় পুলিশের ওপর হামলার মামলায় ৫ আসামি গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিকুমিল্লায় র‌্যাব ও পুলিশের ওপর হামলার মামলায় পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) রাতে চৌদ্দগ্রাম উপজেলার ষোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও বাবুর্চি বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার (১০ মে) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আসামিরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার ষোলপাশা ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন (২৬), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে রুবেল (২৬), সিরাজ মিয়ার ছেলে বেলাল (৩৭), মতু মিয়ার ছেলে কামাল মিয়া (৩২) ও একই গ্রামের জুয়েল (৩৬)।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. আবুল ফয়সাল জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বাবুর্চি বাজার এলাকায় মাদক ও চোরাকারবারীদের আটক করতে গেলে তারা র‌্যাব ও পুলিশের ওপর হামলা চালায়। ওই হামলায় চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।
তিনি আরও জানান, ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা দীর্ঘদিন ধরে পালাতক ছিলেন। মঙ্গলবার রাতে ঘোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ষোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও বাবুর্চি বাজার এলাকা থেকে ওই পালাতক পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

/এআর/