বিরোধী দল দেশের উন্নয়ন চায় না বলেই আ. লীগের সমালোচনায় মুখর: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনামন্ত্রীপরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ ক্রমেই সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের রিপোর্টে পৃথিবীর ১৯২টি দেশের মধ্যে বাংলাদেশ ৩২তম। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের স্থান দ্বিতীয় এবং সারা বিশ্বের জুতা উৎপাদনের ১৫ ভাগ তৈরি হয় বাংলাদেশে। কিন্তু বিরোধী দল দেশের উন্নয়ন চায় না। এ কারণেই না বুঝে তারা আওয়ামী লীগের সমালোচনায় মুখর।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শনিবার মন্ত্রী এসব কথা বলেন।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনামন্ত্রী ও ছাত্রলীগের সভাপতি

ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

অনুষ্ঠানে কুবি ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করা হলেও নতুন কমিটির নাম ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

/এফএস/ 

আরও পড়ুন- 

চসিকের খাল খনন প্রকল্প: জলাবদ্ধতা নিরসন, নাকি অর্থের অপচয়?
ইসলামী ব্যাংকের জাকাত ফান্ডের ৮০ শতাংশ টাকা যাবে প্রধানমন্ত্রীর ফান্ডে