সোমবার (১৫ মে) বিকালে নগরীর সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘গত তিন বছরে পর্যটন ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। যদিও পর্যটন ক্ষেত্রে এখনও আমরা কর্তৃত্ব নিতে পারিনি। তবে এই তিন বছরে বিশ্ব আমাদের কৃতিত্ব স্বীকার করে নিয়েছে। জাতিসংঘের ট্যুরিজম বিষয়ক অঙ্গ সংগঠন ইউএনডব্লিউটিও স্বীকৃতি মিলেছে। ইউএনডব্লিউটিও এবার চট্টগ্রামে ২৯তম জয়েন্ট কমিশন সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। ১৫ থেকে ১৭ মে বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৯তম ইউএনডব্লিউটিও জয়েন্ট কমিশন সম্মেলন।
রাশেদ খান মেনন বলেন, ‘ইউএনডব্লিউটিও জয়েন্ট কমিশন মিটিং বিশ্ব পর্যটন সংস্থার অন্যতম বৃহৎ আয়োজন। তিন দিনব্যাপী অনুষ্ঠানটিতে এশিয়া প্যাসিফিকভুক্ত ২১ দেশ ও সাউথ এশিয়া কমিশন ভুক্ত ৯টি দেশ থেকে মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ কর্মকর্তাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ গ্রহণ করবেন।’
তিনি আরও বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।’
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা পর্যটনের মহা শত্রু। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। সরকারের এই নীতির কারণে বাংলাদেশ পর্যটন শিল্পে এগিয়ে যাচ্ছে।’
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, বিটিবির প্রধান নিবার্হী কর্মকর্তা ড. নাসির উদ্দিন, বিপিসির চেয়ারম্যান অখতারুজ্জামান খান কবির, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) যৌথ উদ্যোগে প্রকাশিত চট্টগ্রাম বিভাগের পর্যটন বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উম্মোচন করেন।
/এআর/