ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সেনারবাদী মসজিদে আট বিদেশিসহ তাবলিগ জামাতের ১১ জনকে অজ্ঞান করে সব মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৭ মে) ভোরে এই ঘটনা ঘটে। এর মধ্যে ইন্দোনেশিয়ার পাঁচ জন, থাইল্যান্ডের তিন জন এবং বাংলাদেশের তিন জন।
অসুস্থরা হলেন- ইন্দোনেশিয়ার নাগরিক লুৎফি, মুখলেছ, আহামেদ সালেহ, মো. মুসলিম, মাছ বাকি হাবিবি, থাইল্যান্ডের আবু আওয়াল আলে, শাহরুন,আবু সালেহ এবং বাংলাদেশের আহসান হাবিব, মো. ইলিয়াস এবং হাফিজুর রহমান।
মো. বিল্লাল হোসেন জানান,গত ১২ মে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের দলটি আখাউড়ায় আসে। সেখানে তাদের সঙ্গে হাসান নামের এক যুবক ছিল। দলটি মসজিদে অবস্থানকালে মঙ্গলবার রাতে হাসান তাদের সবাইকে জুস খেতে দেন। এর পরই সবায় অজ্ঞান হয়ে পড়ে। এরপর সে ১১ টি মোবাইল, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় হাসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আরিফুল আমিন। তিনি জানান, হাসান নামে একজন গতকাল রাতে তাবলিগ জামাতের সঙ্গিদের জুস খাওয়ায়। এর পরপরই সবাই অচেতন হয়ে পরে। এসময় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনসহ নগদ টাকা পয়সা লুটে নেওয়া হয়। পরে সকালে মসজিদে আসা অন্যান্য মুসল্লিরা বিষয়টি বুঝতে পেরে তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। পুলিশ মামলা দায়ের ও হাসানকে গ্রেফতারের চেষ্টা করছে।
/এফএস/
আরও পড়ুন-
রোহিঙ্গা ইস্যুতে শক্ত অবস্থানে বাংলাদেশ, চাপে মিয়ানমার