চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু

ফাইল ছবিবঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা উপকূল অতিক্রম করায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর ১০ নম্বর মহাবিপদ সংকেত তুলে নেওয়ার পর মঙ্গলবার বিকাল ৪টায় বন্দরে পণ্য খালাস কার্যক্রম ফের শুরু হয়।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১০ নম্বর বিপদ সংকেত তুলে নেওয়ার পর বিকাল থেকে পণ্য ডেলিভারি শুরু হয়েছে। জাহাজগুলো এখনও বর্হিনোঙরে থাকায় এখনও পণ্য ওঠা-নামা শুরু হয়নি।’ তবে বুধবার সকাল নাগাদ জাহাজে পণ্য ওঠা-নামা শুরু হয়ে যাবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে সোমবার সকাল থেকে ধাপে ধাপে কার্যক্রম স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ। সন্ধ্যায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় তারা।

/বিএল/