টেকনাফে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

 18788497_1207797532662937_447075982_n

কক্সবাজারের টেকনাফ থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. নুরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে চারটি বস্তায় রাখা ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। আটক ইয়বাগুলো পরবর্তীতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তর করা হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: বেনাপোল এলাকা থেকে ১০টি সোনার বারসহ আটক এক