ফেনীর মুহুরী প্রজেক্ট এলাকায় আকস্মিক বজ্রাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৩টার দিকে প্রজেক্ট এলাকায় মৎস্য চাষি মো.মোশারফ হোসেনের মাছের ঘেরে জাল দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
বজ্রাঘাতে নিহতরা হলেন, মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মৃত আবদুল্লার ছেলে মোহাম্মদ নুরুন্নবী (৪০) ও ইছাখালী ইউনিয়নের সাহেব দিনগর গ্রামের মৃত মোস্তফার ছেলে মোহাম্মদ আলমগীর (৩৫)।
আহতরা হলেন, অরুন জলদাশ, বজ্রলাল জলদাশ, পশুরাম জলদাশ, মোহাম্মদ আব্দুল হান্নান ও নেপাল জলদাশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্রগ্রামের মিরসরাইয়ের ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের ফেনী সদর হাসপতাল ও চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য মরার ওপর খাড়ার ঘা ‘মোরা’