ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজাসহ এনবিআর এর স্টিকারযুক্ত প্রাইভেটকার আটক

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস এলাকা থেকে ৯০ কেজি গাঁজাসহ এনবিআর এর স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার ও এর চালককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে (৭ জুন) কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস  মধ্যপাড়া এলাকা থেকে গাঁজা ভর্তি প্রাইভেটকারটি আটক করেছে ডিবি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, গোপনে তাদের কাছে খবর আসে কসবা উপজেলার মাদলা সীমান্ত থেকে গাঁজা ভর্তি প্রাইভেটকারটি ঢাকার মোহাম্মদ পুরে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ শহর বাইপাস মধ্যপাড়া এলাকা থেকে গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ চালক আল আমিন মিয়াকে (২৮) আটক করে।

তিনি জানান, প্রাইভেটকারটিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর স্টিকার ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া।

/বিএল/