কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা-সিলেট মহাসড়কে বিকল হওয়া ট্রাকের সঙ্গে পিকআপ এর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৭ জুন) রাত ৩টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার বালিবাড়ি গ্রামের সালাউদ্দিন (২৪) ও একই উপজেলার ভোষণা গ্রামের তোফাজ্জল হোসেন আবুল (৩৮)।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবু তাহের বাংলা ট্রিবিউনকে জানান, নিহতরা কুমিল্লা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পিকআপে করে দেবিদ্বারে ফিরছিল।পথিমধ্যে দেবিদ্বারের বাজারে চট্টগ্রামগামী চাল পরিবহনকারী একটি বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী সালাহ উদ্দিন ও তার দোকানের কর্মচারী তোফাজ্জল হোসেন মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
/এআর/