রিমান্ডে নেওয়া সাত আসামি হলেন- মো. সাইফুল, শাহ আলম, মো. শহিদ, আবুল খায়ের, শরিফুল, মোক্তার ও মো. শরিফ।
কোর্ট ইন্সপেক্টর রঞ্জন সামন্ত বলেন, রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসেনের আদালতে আসাদিমের সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ জুন) লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার চারমাইল এলাকায় পাওয়া যায়। স্থানীয় বাঙালিরা এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী করে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে নয়নের লাশ নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে আসার পথে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এসময় শতাধিক বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় ওইদিন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরের দিন তা প্রত্যাহার করা হয়।
/এআর/