চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

গ্রেফতারের প্রতীকী ছবিচট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন নতুন পাড়া থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে ব্যাগ ভর্তি ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৪৪) ও মহিবুল্লাহ ওরফে মাহবুব (৫৫)। তারা দুজনে কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা। পুলিশ তাদের পেশাদার মাদক বিক্রেতা বলে দাবি করেছে।
ওসি মোহাম্মদ মহসিন জানান, ব্যাগ ভর্তি ইয়াবা নিয়ে দুজন নতুন পাড়া এলাকায় অবস্থান করছিল। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালায়। এসময় তাদের ব্যাগে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে তারা ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ভোরে চট্টগ্রামে আসেন। ইয়াবগুলো পৌঁছে দিতে হাটহাজারিতে যাচ্ছিলেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

/এআর/