সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে পরিবেশ অধিদফতর ফেনীতে কার্যক্রম শুরু করে। উপ-পরিচালক পদ শূন্য থাকায় এই পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম। সহকারী পরিচালক শওকত আরা কলি উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পরিদর্শক পদের দুটির মধ্যে একটি, দুটি গবেষনা সহকারী পদের একটি ও গবেষনা সহকারীর পদ শূন্য রয়েছে। ল্যাব না থাকায় ল্যাব এসিস্ট্যান্ট পদও শূন্য। এদিকে গাড়িচালক আফফান সরকার ও লেবার টেনডেন্ট সাইফুল করিম যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে অবস্থান করছেন। যার ফলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না পরিবেশ অধিদফতর।
সূত্র আরও জানায়, জেলায় ছোট-বড় শতাধিক ক্লিনিক রয়েছে। এর মধ্যে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের ছাড়পত্র রয়েছে। জনবল সংকটের কারণে যথাযথ পদক্ষেপ নিতে পারছে না পরিবেশ অধিদফতর।
সহকারী পরিচালক শওকত আরা কলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিজস্ব ভবন না থাকায় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে সমস্যা হচ্ছে। আবার কার্যালয়ের গাড়ি না থাকায় কর্মকর্তাদের ভাড়া গাড়ি ব্যবহার করতে হয়।এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
/এআর/