কুমিল্লায় ডাকাত দল ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ৫ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এসময় গুলিবিদ্ধ ৫ জনসহ ৭ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শনিবার রাত ২টার দিকে কুমিল্লা মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরার চর এলাকায় এ ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ওসি এস এম বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৭ ডাকাতকে আটক করেছে। তাদের কাছ থেকে এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ ৫ ডাকতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুজনকে থানা হাজতে নেওয়া হয়েছে।
/এসটি/