চট্টগ্রামে পাহাড় ধসে ২৩ জনের মৃত্যু

চট্টগ্রামটানা বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামে শিশুসহ  অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাঙ্গুনিয়া উপজেলায় কমপক্ষে ১৯ জন ও চান্দনাইশে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙ্গুনিয়ায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

চান্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শামুকছড়ি ও চনগুনিয়া চারজন নিহত হয়েছেন। ধোপাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল আলম এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের পরিচয় জানাতে পারেননি।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন মুসলিম শিশু রয়েছে। সে শামুকছড়ি এলাকায় পাহাড় ধসে মারা যায়। অপর নিহতরা ক্ষুদ্র নৃগোষ্ঠির, তারা চনগুনিয়া এলাকায় পাহাড় ধসে মারা যান।

এদিকে, রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে পাহাড় ধসে উপজেলার ইসলামপুরে দুটি পরিবারের মোট আট জন, রাজানগরে এক পরিবারের পাঁচজন সহ ১৯ জন নিহত হয়েছেন। 
/এআর/এসটি/এফএস/